Friday, April 3, 2026

ভারতের জার্সি গায়ে ৬,৩২১ কিলোমিটার দূরে কোহলিদের সমর্থন বিশ্ব চ্যাম্পিয়নের!

Date:

Share post:

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সেই ম্যাচে নামার আগে এক বিশ্ব চ্যাম্পিয়নের সমর্থন পেয়ে গেলেন বিরাট কোহলিরা। জার্মানির ফুটবলার থমাস মুলার সমর্থন জানালেন ভারতীয় দলকে। তাও আবার ভারতের জার্সি গায়ে দিয়ে!
জানেন কী? মুম্বই থেকে ৬,৩২১ কিলোমিটার দূরে জার্মানির মিউনিখে রয়েছেন মুলার। সেখানে তাঁকে ভারতের জার্সি উপহার হিসাবে পাঠিয়েছেন কোহলি। সেই জার্সি পরার ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন মুলার। কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন ২০১৪ সালে জার্মানির হয়ে ফুটবল বিশ্বকাপজয়ী তারকা।
যদিও এই প্রথম নয়, ২০১৯ সালের বিশ্বকাপ শুরুর আগেও কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুলার। সে বার সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এ বারও সেমিফাইনালে সামনে সেই নিউজিল্যান্ড।
চলতি বিশ্বকাপে রাউন্ড রবিন পর্বে ন’টি ম্যাচের ন’টিতেই জিতেছেন রোহিত শর্মারা। অন্য দিকে শুরুটা ভাল করলেও মাঝে পর পর কয়েকটি ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচে আবার জয়ে ফিরেছে তারা।ফর্মের বিচারে ভারত কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী থাকার পাশাপাশি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন রাহুল দ্রাবিড়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...