Monday, June 22, 2026

তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে খু.নের হু.মকি

Date:

Share post:

তৃণমূল নেতা খুনের পর দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এখন থমথমে। তারই মাঝে ফের খুনের হুমকি পেলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই ঘটনায় প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক।

অভিযোগ, মঙ্গলবার যখন শওকত মোল্লা যখন ভাঙড়ে যাচ্ছিলেন, সেইসময় তাঁকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়। কে বা কারা বিধায়ককে খুনের হুমকি দিয়েছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় বিধায়ক ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।

ওদিকে তদন্তে উঠে এসেছে, জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন মোল্লাকে খুনের জন্য ১ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। তবে কে সেই সুপারি দিয়েছিল, তা এখনও জানা যায়নি। তদন্তে আরও জানা গিয়েছে, খুনের আগে রেইকিও করে দুষ্কৃতীরা। ৪ দিন ধরে গতিবিধিতে নজর রাখছিল। তারপরই বাড়ির কাছে পঞ্চায়েত সদস্য ওই তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। এলাকার তৃণমূল সংগঠনের অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন সইফুদ্দিন৷ এলাকায় সইফুদ্দিন যথেষ্ট জনপ্রিয় ছিলেন বলেও দাবি তৃণমূলের। তাঁর স্ত্রী পঞ্চায়েত প্রধান।

সোমবার জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তোপ দেগে বলেন, “আমাদের জয়নগরের বামনগাছি অঞ্চলের তৃণমূলের সভাপতি সাইফুদ্দিন লস্করকে বিজেপি ও সিপিএম আশ্রিত সমাজ বিরোধীরা গুলি করে খুন করেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিরোধী দলগুলোর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আর সেই কারণে এইভাবে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের একের পর এক খুন করছে।”

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...