Monday, June 22, 2026

পরীক্ষাকেন্দ্রে পোশাক ফ.তোয়া! ফের বি.তর্ক কর্নাটকজুড়ে

Date:

Share post:

পরীক্ষায় টোকাটুকি রোখার নামে ফের ধর্মীয় মেরুকরণের অভিযোগ উঠল কর্নাটকে (Karnataka)। সরকারি চাকরির পরীক্ষাকেন্দ্রে হিজাব (Hijab) পরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, টুপি বা মাথা ঢাকা পোশাক পরেও ঢোকা যাবে না পরীক্ষার হলে। কোনও ধরনের গয়না পরাতেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে, হিন্দুত্ববাদী সংগঠনগুলির চাপে মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে মহিলাদের।

কর্নাটকে ক্লাসরুমে হিজাব (Hijab) পরায় নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় হয় দেশ। পোশাকবিধির জেরে পরে বিধানসভা নির্বাচনেও। পদ্ম ছেড়ে হাত ধরেন কর্নাটকের জনতা। তবে, ফের সেই হিজাব নিয়েই নিষেধাজ্ঞা জারির কর্নাটক (Karnataka) সরকারের। এই অক্টোবরেও হিজাব পরেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারতেন পরীক্ষার্থীরা। কিন্তু এই মাস থেকে হিজাব-সহ বেশ কয়েকটি পোশাকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কারচুপি রুখতেই এই পদক্ষেপ বলে সাফাই পরীক্ষা আয়োজনকারী সংস্থার। তাদের দাবি, বেশ কয়েকটি পরীক্ষায় ব্লুটুথ ইয়ারপডের মতো গ্যাজেট নিয়ে ঢোকেন পরীক্ষার্থীরা। সেই কারণেই মুখ, মাথা, কান ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

এর পাশাপাশি এতদিন কর্নাটকে পরীক্ষাকেন্দ্রে গয়না পরে ঢোকা নিষিদ্ধ ছিল। তবে. হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবির জেরে মহিলাদের মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আর কোনও রকম গয়না পরতে পারবেন না পরীক্ষার্থীরা। এছাড়াও হাই হিল, জিন্স-টিশার্ট পরতে পারবেন না মহিলারা। কেবল হাফ শার্ট ও প্যান্ট পরতে হবে পুরুষদের, কিন্তু শার্ট গুঁজে পরতে পারবেন না। তবে, কারণ যাই হোক, এই নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক কর্নাটক জুড়ে।


Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...