Sunday, June 21, 2026

বাগুইআটিতে চিকিৎসকের বাড়িতে হা.ড়হিমকাণ্ড, বালতি থেকে প.চাগ.লা দে.হ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

ভাড়া দেওয়া ঘর পরিষ্কার করাতে গিয়েছিলেন এক চিকিৎসক। তখনই শৌচালয়ের মধ্যে একটি পরিত্যক্ত
ড্রাম দেখতে পান তিনি। ড্রামের মুখ হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ ছিল। সন্দেহ হয় চিকিৎসকের। ড্রামের মধ্যে কিছু রয়েছে আঁচ করতে পেরে নিজে তাতে হাত দেননি।

এরপর চিকিৎসক খবর দেন বাগুইআটি থানায়। পুলিশ এসে ড্রামটি খুলেতেই চক্ষু চড়কগাছ। ভয়ঙ্কর কাণ্ড। মৃতদেহের চামড়া পচে খসে পড়ছে। বেরিয়ে গিয়েছে কঙ্কাল। ঘটনা বাগুইআটির জগৎপুর বাজার সংলগ্ন এলাকার একটি বাড়িতে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, দেহটি কোনও মহিলার। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, জগৎপুর বাজারে ডাক্তার গোপাল মুখোপাধ্যায়ের বড় বাড়ি। সেখানে বেশকিছু ঘর তিনি ভাড়ায় দিয়েছিলেন। বাড়ি পরিষ্কার করতে এসে পচা গন্ধ পান গোপালবাবু। তারপরই পুলিশ আসতে পচাগলা মৃতদেহটি উদ্ধার। এখনও শনাক্ত হয়নি। ওই দেহটি কোনও ভাড়াটিয়ার কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছেন বিধাননগর কমিশনারেটের উচ্চ পদস্থ কর্তারা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...