Thursday, March 26, 2026

গাজার পার্লামেন্ট দখল ইজরায়েলি সেনার, হামাসকে নির্মুলের অঙ্গীকার নেতানিয়াহুর

Date:

Share post:

একমাসেরও বেশি সময় ধরে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল(Israel)। পাল্টা আক্রমণে এখনও পর্যন্ত ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়। মঙ্গলবার ভোরে হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর গাজার(Gaza) পার্লামেন্ট ভবন(Parliament House) দখল করল ইজরায়েলের সেনাবাহিনী। পার্লামেন্ট ভবন দখলের পর ইজরায়েলের পতাকা নিয়ে সেনার গোলানি ব্রিগেডের সদস্যদের উল্লাসের ছবিও মঙ্গলবার প্রকাশ করেছে তেল আভিভ। পাশাপাশি এই সাফল্যের কথা প্রকাশ করে মঙ্গলবার হামাসকে ফের নির্মুল করার অঙ্গীকার করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজরায়েল সেনার তরফে গাজার পার্লামেন্ট দখলের খবর প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সাফল্যে রীতিমতো খুশি। তিনি বলেন, “হামাসকে পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।” অন্য দিকে, ইজরায়েল সেনার মুখপাত্র দানিয়েল হাগারির হুঁশিয়ারি, “আমরা গাজাকে দ্রুত হামাসমুক্ত করব।” সোমবার ইজরায়েলি সেনার দখল করা আল-রানতিসি হাসপাতালে ভূগর্ভস্থ ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে দাবি করে তিনি বলেন, “গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালাতে হামাস জঙ্গিরা ওই সব সরঞ্জাম ব্যবহার করেছিল।”

উল্লেখ্য, প্রায় দেড় দশক আগে গাজায় নিরঙ্কুশ ক্ষমতা দখল করেছিল হামাস গোষ্ঠী। তখন থেকেই গাজার এই পার্লামেন্ট ভবন ছিল গাজার দখলে। এবার তা ইজরায়েলের দখলে চলে যাওয়া সেনার বড় সাফল্য হিসেবে মনে করছে সামরিক পর্যবেক্ষক এবং কূটনীতিক মহল। এদিকে আরও একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে রাষ্ট্রপুঞ্জের তরফে দাবি করা হয়েছে, গত ৪০ দিনের সংঘর্ষে গাজায় তাদের ১০১ জন কর্মী নিহত হয়েছেন।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...