Tuesday, June 23, 2026

প্রয়াত শিল্পপতি পৃথ্বীরাজ সিং ওবেরয়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত ওবেরয় গোষ্ঠীর চেয়ারম্যান তথা শিল্পপতি পৃথ্বী রাজ সিং ওবেরয়। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বাংলার সঙ্গে তাঁর শৈশব-কৈশোরের যোগ রয়েছে। তাঁর প্রাথমিক স্কুল শিক্ষা দার্জিলিংয়ের সেন্ট পলসে। কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেল তাঁর হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছে। পদ্মবিভূষণে সম্মানিত বর্ষীয়ান শিল্পপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পৃথ্বী রাজ সিং ওবেরয়ের প্রয়াণে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “ওবেরয় গ্রুপের চেয়ারম্যান, ভারতে আতিথেয়তা শিল্পের দিশারী পদ্মবিভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে শোকাহত। তিনি দার্জিলিংয়ে পড়াশোনা করেন। তাঁর কৃতিত্বের অংশীদার পশ্চিমবঙ্গ। তাঁর প্রয়াণে আমরা অপূরণীয় ক্ষতি অনুভব করব। পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”পৃথ্বীরাজ সিং ওবেরয়ের ব্রিটেন ও সুইজারল্যান্ডে উচ্চশিক্ষার পাঠ নেন। পেশাদার জীবনে দেশজুড়ে হোটেল ব্যবসায় একের পর এক সাফল্য অর্জন করেন তিনি। ২০০৮ সালের পদ্মবিভূষণে সম্মানিত করা হয় পৃথ্বীরাজ সিং ওবেরয়কে।

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...