Thursday, March 26, 2026

২৩ জন নতুন ল-অফিসার নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

নিয়োগ মামলা থেকে একের পর এক জনস্বার্থ মামলায় কলকাতা হাই কোর্টের রায় গিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আদালতে নিজেদের মামলা শক্তপোক্ত করতে ২৩ জন নতুন ল-অফিসার বা আইন আধিকারিককে নিয়োগ করছে সরকার। এগুলি সব নতুন পদ। ঠিক হয়েছে, এখন সরকারের অন্য দফতরে থাকা আইন-আধিকারিকদের মধ্যে থেকে বদলি এবং ডেপুটেশনের ভিত্তিতে ওই ২৩ জনকে নিয়োগ করা হবে।

নবান্ন সূত্রের খবর, এই ২৩ জনকে নিয়োগ করা হচ্ছে কৃষি বিপণন, ভুমি ও ভূমি রাজস্ব, কারিগরি শিক্ষা, পাবলিক সার্ভিস কমিশন, পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনস্থ ডাইরেক্টরেট, জলপাইগুড়ি-বর্ধমান-মেদিনীপুর ডিভিশনাল কমিশনারের কার্যালয়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, আসানসোল দুর্গাপুর-হাওড়া-বিধাননগর-শিলিগুড়ি-চন্দননগর পুলিশ কমিশনারেট এবং আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ে।

অভিজ্ঞ আধিকারিকদের একাংশের বক্তব্য, নজর রাখা হয়েছে ফৌজদারি আইনে পারদর্শী আইনি পরামর্শদাতা নিয়োগে। কারণ, পুলিশের যে মামলাগুলিতে রাজ্য ধাক্কা খাচ্ছে, সেগুলি প্রধানত ফৌজদারি। আবার বিভিন্ন দফতরের যে প্রয়োজন, তাতেও ফৌজদারি আইন জানা পরামর্শদাতাদের চাহিদা বাড়ছে। তা ছাড়া জমি আইন, পুর আইনে পারদর্শী আইনি পরামর্শদাতাদের নিয়োগে নজর রাখা হচ্ছে।আপাতত সরকারের অন্য দফতরে থাকা আইন-আধিকারিকদের মধ্যে থেকে বদলি এবং ডেপুটেশনের ভিত্তিতে ওই ২৩ জনকে নিয়োগ করা হবে।

রাজ্য প্রশাসনের একাংশের মতে বিভিন্ন দফতরের সঙ্গে আইনজীবীদের সমন্বয় বাড়াতে চাইছে রাজ্য।তাঁদের মতে, মামলা চলাকালীন আদালতে সঠিক সময়ে সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রেও সমন্বয়ের অভাবে ঘাটতি থেকে যাচ্ছে। সেই সমন্বয় বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...