Sunday, April 12, 2026

“ভারতের থেকে কিছুই আশা করছি না আমরা”, জানালেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত

Date:

Share post:

“বহুবার ফোন করেছি, কিন্তু কিছুই করেনি ওরা। তাই নতুন করে ভারতের থেকে কোনও আশা করছি না আমরা।” সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন ভারতে(India) নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আদনান আবু আলহাইজা। এমনকি ইজরায়েল(Israel) ও হামাসের মধ্যে চলতে থাকা এই যুদ্ধে ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্যালেস্টাইনের(Palestine) রাষ্ট্রদূত।

সম্প্রতি এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকের তরফ থেকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আদনান আবু আলহাইজাকে প্রশ্ন করা হয় গাজায় ইজরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ভারতের কাছ থেকে তার প্রত্যাশা কী? এর উত্তরে, গত শুক্রবার মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের প্রসঙ্গ তোলে আদনান। বলেন, “আমরা ভারত ও আমেরিকার বিবৃতি দেখেছি যেখানে তারা ইজরায়েলকে সমর্থন করছে… তাই আমি ভারতের কাছে কিছু আশা করছি না।”

গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আবু আলহাইজা বলেন, “গাজার প্রধান হাসপাতাল আল-শিফা হাসপাতালের গেটে ইসরায়েলি ট্যাংক, কমপ্লেক্সটি ঘেরাও করে রেখেছে ইজরায়েলি সেনা। হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, ইনকিউবেটরে থাকা ছয় শিশু এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছয় শিশু মারা গেছে। হাসপাতাল বিদ্যুৎবিহীন, তাই অক্সিজেন নেই।” তিনি বলেন, ডাক্তাররা একটি সাধারণ কক্ষে, মেঝেতে অপারেশন করছে, অপারেশন থিয়েটারে নয়…কারণ বিদ্যুৎ নেই এবং তিন দিক থেকে ইজরায়েলি বাহিনী হাসপাতাল ঘেরাও করছে। একটা প্রধান হাসপালের যখন এই অবস্থা তখন গাজার সার্বিক পরিস্থিতি সহজেই বোধগম্য।” আদনান আবু আলহাইজা বলেন, সরকারিভাবে ১১,৩০০ জন মারা গিয়েছেন। তবে বেসরকারিভাবে এ পর্যন্ত প্রায় ১৪,০০০ মানুষ নিহত হয়েছে। প্রায় ৩,০০০ মৃতদেহ ভবনগুলির ধ্বংসস্তূপের নিচে রয়েছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...