Sunday, March 22, 2026

দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে ভয়াবহ অ.গ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্ব.লছে ট্রেনের বগি!

Date:

Share post:

ফের রেল দুর্ঘটনা (Rail disaster)। এই নিয়ে ছয় মাসে পাঁচ বার। এবার উত্তরপ্রদেশের এটাওয়াতে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে (Delhi Dwarbhanga Express) ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে স্লিপার কোচের তিনটি বগি। ছট পুজোর আবহে ভিড়ে ঠাসা ট্রেনে অগ্নিকাণ্ডের (Fire incident in Train) ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন থেকে বাঁচতে লাইনে ঝাঁপ দেন যাত্রীরা। হতাহতের খবর মেলেনি, সকলকে নিরাপদে সেখান থেকে সরানো গেছে বলেই রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বুধবার উত্তরপ্রদেশের এটাওয়াতে সরাই ভূপত স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। রেলের আধিকারিকদের পাশাপাশি দমকলের ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

একবার বা দুবার নয় বিগত ছয় মাসে এ নিয়ে পাঁচ বার দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় রেল। বালেশ্বর, মাদুরাই, বক্সার, বিশাখাপত্তনমের পর এবার এটাওয়াতে ট্রেন দুর্ঘটনা। দিল্লি থেকে দ্বারভাঙা যাওয়ার পথে আগুন লাগে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তিনটি কামরায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যদিও এর উৎস সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। ০২৫৭০ নম্বর দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে দুর্ঘটনা যেন আরও একবার ভারতীয় রেলের হতশ্রী চেহারাটাকে প্রকাশ্যে এনে দিল। যাত্রীদের নিরাপত্তায় উদাসীন রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একাধিকবার ট্রেন বিপর্যয়ের সাক্ষী থেকেছে দেশ। এবার উৎসবের মরশুমে অঘটন ! আতঙ্কিত যাত্রীরা বলছেন, ট্রেনে এমনিতেই সঠিক পরিষেবা পাওয়া যায় না তার উপর যাত্রীদের নিয়ে যদি এভাবেই উদাসীন থাকে কর্তৃপক্ষ তাহলে ক্রমশ দুর্ঘটনার খবর বাড়তেই থাকবে।

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...