Sunday, June 28, 2026

একই দিনে শচীনের দুই রেকর্ড ভাঙলেন কোহলি, ওয়ানডেতে ৫০ তম শতরান

Date:

Share post:

নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচীন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে একদিনের ক্রিকেটে শচীনকে টপকে গেলেন তিনি।

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ১০৬তম বলে শতরান পূর্ণ করেন বিরাট।
১০০ রান ছুঁতেই ব্যাট তুলে প্রথমে শচীনের দিকে তাকিয়ে তাঁকে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে বিরাটকে শুভেচ্ছা জানান ‘মাস্টার ব্লাস্টার’ও। তার পরেই কোহলির চোখ অনুষ্কার দিকে। স্বামীর অনন্য নজিরে তাঁকে অভিনন্দন জানাতে তাঁর উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেন অনুষ্কা।২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন শচীন তেন্ডুলকর। সেই রেকর্ড বিরাট কোহলি ভাঙলেন ২০২৩ বিশ্বকাপে। তাও আবার শচীনের সামনেই।২০১৯ বিশ্বকাপে ৬৪৮ রান করেছিলেন রোহিত শর্মা। সেই রেকর্ডও ভেঙে দিলেন কিং কোহলি। তিনি এখন এক বিশ্বকাপে সর্বাধিক রান করা ক্রিকেটার।
২০০৭ বিশ্বকাপে ৬৫৯ রান করেছিলেন ম্যাথিউ হেডেন। সেই রেকর্ডও ভেঙে গুঁড়িয়ে দিলেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি যা খেললেন, সারা বিশ্ব তাকিয়ে দেখল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...