Friday, June 26, 2026

শচীনকে টপকে বিশ্বকাপের এক আসরে এখন সর্বোচ্চ রান কোহলির

Date:

Share post:

শতরানের পার্টনারশিপ গড়লেন বিরাট-শ্রেয়স। ২৫০ রানের গণ্ডি পেরল ভার‍ত। হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ারও।

বিশ্বকাপে শচীনের সর্বকালের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশি রান করার নজির এখন কোহলির দখলে। ২০২৩ বিশ্বকাপে ইতিমধ্যেই ৬৭৪ রান করেছেন বিরাট। ২০০৩ সালে শচীনের রান ছিল ৬৭৩।

বিশ্বকাপের এক আসরে এখন সর্বোচ্চ রান কোহলির। শচীন তেন্ডুলকরের ৪৯তম শতকের রেকর্ড ছুঁয়েছেন এ বিশ্বকাপেই। এবার এক বিশ্বকাপে সর্বোচ্চ রানে তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, সেটিও তেন্ডুলকরের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। ২০০৩ সালে ফাইনাল খেলেছিল ভারত, তেন্ডুলকর সেই টুর্নামেন্টে করেছিলেন ৬৭৩ রান। ১টি শতকের সঙ্গে ৬টি অর্ধশতক ছিল তেন্ডুলকরের। কোহলি ২টি শতকের সঙ্গে এখনও পর্যন্ত করেছেন ৬টি অর্ধশতক। তৃতীয় শতকটি পাবেন আজ? সেক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫০টি শতক হবে তাঁর। সেটাই দেখার অপেক্ষায় সবাই।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...