Monday, June 22, 2026

চাঁদা তোলার নামে দা.দাগিরি! আটকাতে গিয়ে মাথা ফা.টল পুলিশ সুপারের, গ্রে.ফতার ৩

Date:

Share post:

পুজো এলেই চাঁদার জুলুমে অস্থির হয়ে ওঠেন শহরবাসী। এবার ধূপগুড়িতে (Dhupguri) কালীপুজোকে (kali puja) কেন্দ্র করে চাঁদা তোলার নামে তাণ্ডব চালাল এলাকারই কয়েকজন যুবক। রাস্তা আটকে জোর করে চাঁদা তোলার অভিযোগ। আর তা না চলে হুমকি, গালিগালাজ। এরপর অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে সেখানে পৌঁছলে পুলিশ সুপারকেও (Police Super) রেয়াত করা হয়নি। সূত্রের খবর, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল পুলিশ সুপারের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এদিন অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

ধূপগুড়ি আংরাভাসা এলাকায় রাস্তা আটকে চাঁদা তুলছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। খবর পেয়ে চাঁদার জুলুম আটকাতে সেখানে গিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া ও পুলিশের একটি দল। পরে ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় ওই দুষ্কৃতীরা চড়াও হয় পুলিশ সুপারের উপর। অভিযোগ, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়ার। আহত অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

পুলিশ সুপারের দেহরক্ষী জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের গাড়ি ঘিরে ধরে ওই যুবকরা। হাতাহাতি শুরু করে। সুপার ওয়াংডেন ভুটিয়া গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে। তাঁকে বাঁচাতে এগিয়ে আসতেই পুলিশ সুপারের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরে তাঁর মাথা ফাটিয়ে দেয় ওই যুবকরা। এদিকে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তদের খোঁযে শুরু হয়েছে তল্লাশি।

 

 

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...