Sunday, June 21, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট, শামির খেলা কি দেখেছেন হাসিন?

Date:

Share post:

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে মহম্মদ শামির দুরন্ত বোলিং। একাই নেন সাত উইকেট। প্রথমে তিনিই দু’টি উইকেট, তারপর ভেঙে দেন কিউইদের ১৮১ রানের জুটি। যখন ম‍্যাচ হাড্ডাহাড্ডি, তখনই ম‍্যাচ বের করে আনেন শামি। শামির খেলায় যখন মাত ক্রিকেটপ্রেমীরা, তখন নাকি শামির খেলাই দেখেননি তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। এক সংবাদমাধ্যমে এমনটাই জানান হাসিন নিজেই।

এই নিয়ে সেই সংবাদমাধ্যমে হাসিন বলেন,” আমি ঘুরতে যাচ্ছি। ব্যাগ গোছাতে ব্যস্ত। খেলা দেখিনি। শামি কী করল তা নিয়ে আমার কোনও উৎসাহ নেই। কে কাকে কোন ম্যাচে ফেরাল তা জানি না।” এর আগেও বিশটবকাপের মাঝে এক সাক্ষাৎকারে শামির খেলা নিয়ে কোন উৎসাহ দেখাননি হাসিন। সেসময় তিনি বলেন,” শামি যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভাল। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।”

২০১৪ সালের ৬ জুন শামির সঙ্গে বিয়ে করেছিলেন হাসিন। সেই সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। শামির বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন হাসিন। এমনকি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সেই মামলায় জামিন নিতে আদালতে যেতে হয়েছিল শামিকে।

আরও পড়ুন:বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া, প্রশংসায় মহারাজ, বিরাট-শামিকে নিয়ে কী বললেন তিনি?

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...