Sunday, June 21, 2026

‘আনফিট’ জ্যোতিপ্রিয়! বৃহস্পতিবার ভার্চুয়ালি আদালতে পেশের সম্ভাবনা

Date:

Share post:

রেশন বন্টন মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে বারবার অসুস্থতার কথা বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। তাঁর শরীরের বাঁ দিক ক্রমশ প্যারালিসিস হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী। আর সেই অসুস্থতার কারণেই বৃহস্পতিবার আদালতে (Court) হাজিরা দিতে পারছেন না জ্যোতিপ্রিয়। তিন দিনের জেল হেফাজতের পর বৃহস্পতিবার আদালতে পেশ করার কথা ছিল জ্যোতিপ্রিয়কে। ইতিমধ্যেই, এ ব্যাপারে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট (Health Report) তৈরি করছে জেল কর্তৃপক্ষ। যা আদালতে পাঠানো হবে বলে খবর। তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বর্তমানে ‘আনফিট’ (Unfit) জ্যোতিপ্রিয়। আর সেকারণেই এদিন তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হতে পারে।

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষ হলে তাঁকে নিয়ে যাওয়া হয় ইডি হেফাজতে। এরপর সেই ইডি হেফাজতের শেষের দিকে, জ্যোতিপ্রিয় দাবি করেন, তাঁর শরীরের বাঁ দিকটা প্যারালিসিস হয়ে যাচ্ছে। পরে আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন তিনি। তবে জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে জেল থেকে বেরতে পারছেন না জ্যোতিপ্রিয়। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। তবে এদিন তাঁকে ভার্চুয়ালি হাজির করা হবে নাকি আইনজীবীরাই আদালতে উপস্থিত থাকবেন, সেটা এখনও জানা যায়নি।

 

 

 

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...