Thursday, March 26, 2026

কোহলির শতরানে বিরাট ভিড় বিরিয়ানির দোকানে, পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশ

Date:

Share post:

গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল বিরাট ঝড়। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডেরর বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। ৫০ তম শতরান করে নজির গড়েন তিনি। আর বিরাট রান করতেই বিরিয়ানির দোকানে নামল মানুষের ঢল। যা সামাল দিতে ডাকতে হল পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার তিকোনি বাগ এলাকায়। সেখানকার এক হোটেল অফার রেখেছিল, বিরাট কোহলি সেমিফাইনালে যত রান করবেন, সেই পরিমাণের ছাড় দেওয়া হবে তাদের বিরিয়ানির উপরে। যেহেতু বিরাট কোহলি শতরান করেন, ফলে বুধবার ১০০ শতাংশ ছাড়ে, অর্থাৎ বিনামূল্যে চিকেন ও মাটন বিরিয়ানি দিতে হত সেই হোটেলকে। আর সেই খবর ভাইরাল হতেই মানুষের ঢল নেমে পড়ে সেই হোটেলে। এমনই পরিস্থিতি তৈরি হয় সেই বিক্রেতা ও দোকানের কর্মীরা মিলেও সামলাতে পারছিলেন না। খুব তাড়াতাড়ি বিরিয়ানি শেষ হয়ে যায়। এরপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন আরও বিরিয়ানি আনার জন্য ভিড় করেন। এমন পরিস্থিতির জেরে হোটেল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তিনি খবর দেন পুলিশে। খবর পেয়ে পুলিশ গিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে। বেশ কিছু ক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দোকানদার জানিয়েছেন, তিনি বুঝতে পারেননি যে এতটা ভিড় হয়ে যাবে।

আরও পড়ুন:‘রোহিত শর্মা ষড়যন্ত্র করে টস জেতেন’, অভিযোগ প্রাক্তন এই পাক ক্রিকেটারের

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...