Tuesday, June 23, 2026

আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বো.মা, বিক্ষো.ভে অবরু.দ্ধ জাতীয় সড়ক!

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার আমডাঙায় (Aamdanga, North 24 parganas) তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডলকে (Roopchand Mondal) লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। বোমায় হাত উড়ল পঞ্চায়েত প্রধানের। অত্যন্ত গুরুতর অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক এবং স্থানীয়দের। আহত পঞ্চায়েত প্রধানকে দেখতে হাসপাতালে আমডাঙার বিধায়ক। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও গেছিলেন বলে জানা যাচ্ছে।কে বা কারা কেন আক্রমণ চালালো তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। চিকিৎসকরা বলছেন, অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন আক্রান্ত পঞ্চায়েত প্রধান। রূপচাঁদ মন্ডল হাটে যাওয়ার পথে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...