Tuesday, June 23, 2026

দিল্লিতে বাতাসের গুণমান খা.রাপ, পরিস্থিতি নিয়.ন্ত্রণে বিশেষ টাস্ক ফো.র্স !

Date:

Share post:

রাজধানীর বায়ু দূষণ ক্রমাগত ভয়ংকর আকার ধারণ করছে। এবার বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার (Delhi Government)।বৃহস্পতিবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) জানিয়েছেন, রাজধানীতে ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবেলায় সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন (Special Task Force) করা হয়েছে। ৬ সদস্য নিয়ে তৈরি ওই বিশেষ টিম দূষণ মোকাবিলার জন্যে বিভিন্ন বিভাগের সঙ্গে কথা বলে দিল্লির বাতাসের গুণগত মান শোধরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

 

দিল্লি দূষণ (Delhi Air Pollution) বিগত কয়েক মাসে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ হয়ে পড়ছেন রাজধানীর বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃত্রিম বৃষ্টির ভাবনা চিন্তাও করা হয় আপ সরকারের তরফে।আজ বৃহস্পতিবার দিল্লির সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিলো ৩৮৬ । যদিও কিছু কিছু জায়গায় একিউআই লেভেল ৪০০ ছাপিয়ে গেছে । IMD জানিয়েছে যে আগামী চার দিনের মধ্যে দিল্লিতে কুয়াশার আগমন হবে।সেক্ষেত্রে কুয়াশা আর দূষণ মিলিয়ে যে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে রাজধানীতে, স্বাস্থ্যের পক্ষে তা খুবই মারাত্মক বলে জানিয়েছেন চিকিৎসকরাও।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (Central Pollution Control Board) রিপোর্ট অনুযায়ী , বৃহস্পতিবার দিল্লির জাহাঙ্গীরপুরীতে AQI লেবেল ছিল ৪৪১, দ্বারকায় ৪১৬, লোধিরোডে ৪১৭, আনন্দ বিহারে ৪১২, আইটিও তে ৪১২ এবং দিল্লি বিমানবন্দরের কাছে ৪০১।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...