Saturday, April 4, 2026

অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে গু.লি, দুই অভি.যুক্তকে পি.টিয়ে মা.রল উত্তে.জিত জনতা!

Date:

Share post:

অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে (Retired army personnel) গুলি করে খুনের অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। বিহারের (Bihar) রোহতাস জেলার কল্যাণী গ্রামের ঘটনা। গতকাল অর্থাৎ বুধবার সকাল পৌনে দশটা নাগাদ গ্রামে ঢুকে অবসরপ্রাপ্ত সেনাকর্মী বীজেন্দ্র সিংকে (Vijendra Singh) গুলি করে পালিয়ে যাচ্ছিলেন বাইক আরোহী তিন দুষ্কৃতী। এরপরই তাদের তাড়া করেন স্থানীয়। জনতার রোষের মুখে পড়ে গণপিটুনির শিকার তিন অভিযুক্ত। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও দুজনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিহারের অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে কেন গুলি করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে জনতার মারে মৃত্যু হয়েছে অভিযুক্ত মিথিলেশ কুমার (২৩) এবং আদিত্য কুমারের (২৫)। হাসপাতালে চিকিৎসাধীন আর এক অভিযুক্ত অজিত কুমার। পালানোর সময় প্রাণ বাঁচাতে পালটা গুলি চালায় অভিযুক্তরা। তাতে আহত হয়েছেন একজন গ্রামবাসী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...