Thursday, May 7, 2026

অর্থনীতি এবং শিল্পকলার পাঠ্যক্রম তৈরিতে পৃথক কমিটি গঠন করল NCERT

Date:

Share post:

অর্থনীতি এবং শিল্পকলা (Economics and Arts) এই দুটি বিষয়ের উপর জোর দিয়ে আলাদা আলাদা সিলেবাস তৈরীর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল NCERT (National Council of Educational Research and Training)। জানা যাচ্ছে এই দুই বিষয়ের পাঠ্যক্রম তৈরির জন্য দুটি পৃথক কমিটি তৈরি করা হবে। শুধু তাই নয় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন সংক্রান্ত বিষয়ের ওপর সিদ্ধান্ত নেবে এই কমিটি।

 

অর্থনীতি সংক্রান্ত পাঠক্রম তৈরির জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার চেয়ারম্যান পদে রাখা হয়েছে প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য সঞ্জীব সান্যালকে (Sanjib Sanyal)। শিল্পকলা বিভাগের পাঠক্রম তৈরির কমিটির প্রধান বলিউড সিঙ্গার ও সুরকার শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan)। জানা যাচ্ছে শিল্পকলা বিভাগের কমিটিতে মোট ৩৮ জন সদস্য রয়েছেন। বাকি সব বিষয়ের সঙ্গে শিল্পকলাকে যুক্ত করার বিষয়ে রোডম্যাপ তৈরি করবে শঙ্করের কমিটি। এছাড়াও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সামাজিক বিজ্ঞানের পাঠ্যসূচিতে পরিবর্তন করার জন্য ৩৫ সদস্যের কমিটি গঠন করেছে এনসিইআরটি ।

NCERT গত জুলাই মাসে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম, স্টাডি মেটেরিয়াল তৈরির জন্য জাতীয় স্তরে ১৯ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। অর্থনীতি বিষয়ের জন্য পাঠক্রমের প্রাথমিক খসড়া তৈরির সময়সীমা ২০২৪ সালের ২০ জানুয়ারি। আগামী ১০ ফেব্রুয়ারি কমিটিকে চূড়ান্ত খসড়া জমা দিতে বলা হয়েছে। অর্থনীতি বিভাগের জন্য তৈরি করা কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিবেক দেবরয়, শ্রী রাম কলেজ অফ কমার্সের অধ্যাপক নবজ্যোতি ডেকা, আশীর্বাদ দ্বিবেদী এবং অঞ্জু ভার্মা।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...