Wednesday, June 17, 2026

গাজার মসজিদে বিমান হামলায় নিহত ৫০, হাসপাতালে হামাসের অস্ত্রভাণ্ডার!

Date:

Share post:

হামলায় বিরাম নেই। এবার গাজার মসজিদে বিমান হামলা চালালো ইজরায়েলের সেনাবাহিনী। গাজার মধ্যাঞ্চলের আল-সাবরাহ এলাকার মসজিদে এই হামলায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি অসংখ্য মানুষ আহত হয়েছে। পাশাপাশি নুসিরাত শরণার্থী শিবিরে মালয়েশিয়ার স্কুল ও দক্ষিণ গাজার খান ইউনিসে টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইজরায়েল এই দুই হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের। যার মধ্যে রয়েছে এক শিশুও। এদিকে গাজার আল-শিফা হাসপাতালে হামাসের অস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে ইজরায়েলের তরফে।

গতকাল থেকেই গাজার আল শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইজরায়েলের সেনাবাহিনী। তাঁদের অভিযোগ ওই হাসপাতালই হামাসের অন্যতম ঘাঁটি। হাসপাতালের ভিতরে অভিযান চালানোর পর এমআরআই বিল্ডিং থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র বলে বৃহস্পতিবার দাবি করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস। আর সেই অস্ত্র উদ্ধারের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে সেনার তরফে। আইডিএফের (IDF) প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ইজরায়েলি সেনার মুখপাত্র জোনাথন কনরিকাস আল শিফার এমআরআই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে হামাসের মজুত করা অস্ত্রশস্ত্র দেখাচ্ছেন। কনরিকাসকে বলতে শোনা যায়, “এই সমস্ত হাতিয়ার ও সরঞ্জাম দেখে আমরা নিশ্চিত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামাস জঙ্গিরা এই হাসপাতাল থেকে সামরিক অভিযান চালায়।”

এদিকে গাজার আল শিফা হাসপাতালে ইজরায়েলের এই অভিযানকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এনিয়ে বুধবার তিনি বলেন, “গাজার হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে প্রথম যুদ্ধপরাধ করেছে হামাসই। সামরিক কার্যকলাপ চালাচ্ছে হাসপাতাল থেকে। এর ফল যা হওয়ার তাই হচ্ছে।” উল্লেখ্য, কিছুদিন আগেই গাজার র‍্যানটিসি হাসপাতালের বেসমেন্ট থেকেও হামাসের বিপুল অস্ত্রভাণ্ডারের ভিডিও প্রকাশ করেছিল ইজরায়েল সেনা। এবার সেই ছবি দেখা গেল আল শিফায়। রাষ্ট্রসংঘের তরফে অনুমান করা হচ্ছে এই হাসপাতালের ভিতরে আটকে রয়েছেন অন্তত ২৩০০ রোগী।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...