Friday, April 3, 2026

শুক্রবার ছত্তিশগড়ে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন

Date:

Share post:

রাত পোহালেই ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোট গ্রহণ (second phase of assembly elections in Chhattisgarh)। মধ্যপ্রদেশে একদফায় ভোটগ্রহণ হবে শুক্রবার। নির্বাচনী কোড অফ কনডাক্ট-এর নিয়ম অনুযায়ী মিছিল, জনসভা, পথসভাতে ইতি টানা হলেও ইন্টারনেটে প্রচার এখনও অব্যাহত। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে প্রধান দুই যুযুধান দল, কংগ্রেস ও বিজেপি তাই সোশ্যাল মিডিয়ায় (Election Campaign in Social media) লক্ষ লক্ষ টাকা খরচ করে চলছে প্রচারের প্রতিযোগিতা। আগামী ৩ ডিসেম্বর বাকি তিন রাজ্য রাজস্থান, তেলঙ্গানা এবং মিজ়োরামের সঙ্গে এই দু’রাজ্যেও গণনা হবে ।

শুক্রবার মধ্যপ্রদেশে ২৫৩৩ জন এবং ছত্তিশগড়ে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মধ্যপ্রদেশে মোট ৫ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ৯২৫ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ২ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার ৬০৭ জন পুরুষ এবং ২ কোটি ৭২ লক্ষ ৩৩ হাজার ৯৪৫ জন মহিলা ও ১৩৭৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৬, সেখানে ছত্রিশগড়ের জেতার জন্য পেতে হবে ৪৬ টি আসন। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন ১ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৪৭৯ জন ভোটার রয়েছেন। এখানে ভোট শুরু হবে সকাল ৮টা থেকে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...