Sunday, June 21, 2026

জমি বি.বাদের জের! ভাইফোঁটায় দিদির শ্বশুরবাড়ি গিয়ে ম.র্মান্তিক পরিণতি ভাইয়ের

Date:

Share post:

জমি বিবাদের (Land Problem) জের! আর সেই বিবাদকে কেন্দ্র করেই শুটআউটের ঘটনা ডায়মণ্ড হারবারে (Diamond Harbour)। বুধবার ছিল ভাইফোঁটা (Bhai Phonta)। আর এমন পবিত্র দিনে দিদির শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের। পুলিশ সূত্রে খবর, মৃত ভাইয়ের নাম মিঠুন সর্দার, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা। তাঁর দিদির শ্বশুরবাড়ি ডায়মন্ড হারবারের সাতঘড়ায়।

দীর্ঘদিন ধরে জামাইবাবু জগন্নাথ মণ্ডলের সঙ্গে তাঁর দুই ভাই পরেশ ও অজয়ের একটি জমি নিয়ে বিবাদ চলছিল। তবে বুধবার ভাইফোঁটার দিন তা চরমে ওঠে। সকাল থেকেই শুরু হয় গালিগালাজ। বেলা যত বাড়তে থাকে, ততই অশান্তিও তুমুল আকার নেয়। অভিযোগ, সন্ধের দিকে ওই বিতর্কিত জমি ঘেরা পাঁচিল ভাঙার চেষ্টা করে পরেশ ও অজয়। তাতেই আতঙ্কিত হয়ে পড়ে মিঠুনের ভাগ্নি ও দিদি। তাঁরাই ফোনে অশান্তির কথা জানায় মিঠুনকে। বিষয়টি জানার পরই দিদির শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন মিঠুন। সঙ্গে ছিলেন তাঁর আরও এক ভগ্নীপতি। তবে এদিন সাতঘড়ায় দিদির বাড়িতে গেলে পরেশ এবং অজয় তাদের ভাইয়ের স্ত্রীর বাপের বাড়ির লোকজনকে টার্গেট করে। অভিযোগ, এরপরই মিঠুন ও তাঁর পরিবারের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। কিছু বুঝে ওঠার আগে আচমকাই গুলি চালাতে শুরু করে তারা। একটি গুলি মিঠুনের বুকে লাগে।

এদিন গুরুতর আহত অবস্থায় মিঠুনকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পরেশ ও অজয় মণ্ডল পলাতক। পুলিশ ঘটনার তদন্ত করছে।

 

 

 

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...