Wednesday, June 17, 2026

বঙ্গোপসাগরে আ.ছড়ে পড়তে চলেছে শক্তি.শালী ঘূর্ণি.ঝড়! বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বাংলা। বঙ্গোপসাগরে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিধিলি (Midhili Cyclone)। মলদ্বীপ এবারের ঝড়ের নামকরণ করেছে বলে জানা যাচ্ছে।অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বিকেলের সর্বশেষ বুলেটিনে এমনই আপডেট দিয়েছে মৌসম ভবন (IMD)।

কালীপুজো – ভাইফোঁটা নির্বিঘ্নে মিটলেও তারপরেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। সেই মতো আজ সকাল থেকে মেঘলা আকাশ এবং কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় দুপুরের পর থেকে হালকা বৃষ্টিও দেখা গেছে। তবে এবার চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। বাংলার উপকূলে তুমুল বেগে আছড়ে পড়তে চলেছে মিধিলি (Midhili Cyclone)।ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের কর্তারা বলছেন এখনও পর্যন্ত যা পূর্বাভাস তার ভিত্তিতে বলা যায় ঘূর্ণিঝড়ের জেরে উপকূলের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা আছে। তবে বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। আজ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...