Saturday, June 13, 2026

রাজস্থানে ঐক্যবদ্ধ কংগ্রেস, আমরা জিতবই: গেহলট-পাইলটকে সঙ্গে নিয়ে বার্তা রাহুলের

Date:

Share post:

দ্বন্দ্ব সরিয়ে একজোট হয়ে রাজস্থানে লড়ছে কংগ্রেস। এ বার্তা আগেই দিয়েছিলেন অশোক গেহলট ও শচিন পাইলট। এবার নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের দুই স্তম্ভকে পাশে নিয়ে বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, রাজস্থানে কংগ্রেস ঐক্যবদ্ধ এবং আমরাই জিতবই।

দীর্ঘদিন ধরেই রাজস্থান কংগ্রেসের দুই শীর্ষনেতা অশোক গেহলট ও শচীন পাইলটের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর নিয়ে ওয়াকিবহাল রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। মাঝে দলের হাইকমান্ডের হস্তক্ষেপে দুই নেতার মধ্যে সম্পর্কের ফাটলে প্রলেপ পড়লেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। নির্বাচনের ঠিক আগে দলকে গুরুত্ব দিয়ে এবং হাইকমান্ডের উদ্যোগে দ্বন্দ্ব ভুলে কাছে আসেন দুই শীর্ষ নেতা। এদিন সকালে জয়পুর বিমানবন্দরে একইসঙ্গে দেখা যায় রাহুল গান্ধী, অশোক গেহলট ও শচীন পাইলটকে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “আমাদের শুধু একসঙ্গে দেখাই যাবে না, আমরা ঐক্যবদ্ধও। আমরা একসঙ্গেই থাকব এবং ভোটে জয়লাভ করব।”

উল্লেখ্য, বুধবারই মরুরাজ্যের মুখ্যমন্ত্রী গেহলট টুইটারে (বর্তমানে এক্স) একটি ছবি পোস্ট করেছেন, যেখানে গেহলটের টেবিলে তাঁর মুখোমুখি বসে রয়েছেন তাঁর প্রাক্তন ডেপুটি পাইলট। ছবির সঙ্গে গেহলট লিখেছেন, “একসঙ্গে। আবার জিতছে কংগ্রেস।” মুখ্যমন্ত্রীর এই পোস্ট ঘিরে দুই শীর্ষনেতার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন উঠেছে রাজস্থানের রাজনৈতিক মহলে। তাহলে কি দলের স্বার্থে আবার হাত মেলালেন গেহলট-পাইলট? এদিকে, রাজ্যে ভোটের প্রচারে এসেও দুই নেতার সম্পর্কে ফাটল মেরামতি নিয়েই ইঙ্গিত দিলেন কংগ্রেসের সেকেন্ড কমান্ডার রাহুল গান্ধীও।

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...