Friday, June 26, 2026

উত্তরকাশীতে টানেলে এখনও আ.টকে ৪০জন, নতুন মেশিন কা.টতে পেরেছে ২১ মিটার

Date:

Share post:

উত্তরকাশীতে নির্মীয়মান টানেলে এখনও আটকে রয়েছেন ৪০জন নির্মাণ শ্রমিক। তাদের উদ্ধার করার জন্য ১২০ ঘণ্টার পরেও মরণপণ লড়াই চলছে। নতুন করে শক্তিশালী ড্রিল মেশিন আনা হয়েছে। শুক্রবার এই নতুন ড্রিল মেশিন সব মিলিয়ে ২১ মিটার কাটতে পেরেছে। বৃহস্পতিবার একটা বোল্ডারের কাছে গিয়ে আটকে যায় ওই আগের ড্রিল মেশিনটি। এবার এসেছে নতুন মেশিন।

এদিকে প্রথম দিকে উদ্ধারকারী দল খননযন্ত্র দিয়ে পাথর কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন।সেই সঙ্গেই নতুন করে যাতে ভেঙে না পড়ে সেটাও নজরে রাখা হয়েছে। Shortcrete method ব্যবহার করা হয়েছে উদ্ধারকাজে। এই বিশেষ পদ্ধতির মাধ্যমে বাতাস ব্যবহার করে কংক্রিটে স্প্রে করা হয়। কিন্তু নানা কারণে সেই টেকনিক কাজ করেনি।

এরপর আগের মেশিন দিয়ে একটা পথ তৈরির চেষ্টা করা হয়েছিল। তারপর একটি পাইপ সেখান দিয়ে ঢুকিয়ে আটকে পড়া কর্মীদের বের করার জন্য পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু সেই কাজও মাঝপথে থমকে যায়। কারণ একটি বোল্ডারের কাছে এসে আটকে যায় ড্রিল মেশিন। এরপরই দিল্লি থেকে আরও শক্তিশালী ড্রিল নিয়ে আসা হয়।

আগের ড্রিলটি ছিল প্রতি ঘণ্টায় ১ মিটার প্রবেশ করতে পারবে। এটা ক্ষমতা ছিল ৩৫ হর্স পাওয়ার। আর এবার নয়া মেশিনটার ক্ষমতা ১৭৫-২০০ হর্স পাওয়ার। এটা প্রতি ঘণ্টায় ৫ মিটার প্রবেশ করতে পারবে। যদিও আটকে পড়া শ্রমিকদের আদৌ উদ্ধার করা যাবে কি না, সেটা সময়ই বলবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...