Sunday, April 12, 2026

ভারতীয় শিবিরে ধাক্কা, অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেই এই অলরাউন্ডার

Date:

Share post:

বিশ্বকাপ ফাইনালে নামার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। চোটের জন‍্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল হার্দিক পান্ডিয়া। মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়া সিরিজ নয় দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ভারতীয় দলে কামব‍্যাক করবেন তিনি। তবে সূত্রের খবর, হার্দিকের যা চোটের অবস্থা, তাতে প্রোটিয়াদের বিরুদ্ধেও খেলতে পারবেন না হার্দিক। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে চারটি টি-২০ ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০ ডিসেম্বর থেকে শুরু সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি একদিনের এবং দুটি টেস্ট ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

জানা যাচ্ছে, দু’সপ্তাহ আগে এনসিএ-র ফিজিক্যাল কন্ডিশনিং কোচের অধীনে ভারতীয় অলরাউন্ডারকে নেটে বল করানো হয়। তাঁকে প্রথমে কম গতিতে তিনটি বল করতে নির্দেশ দেওয়া হয়। তাতে কোনও সমস্যা হয়নি হার্দিকের। তারপর কিছুটা গতি বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়। আর তাতেই নাকি ধরা পরে সমস্যা। বল করার সময় গোড়ালিতে ব্যথা অনুভব করেন হার্দিক। আবার স্ক্যান করানো হয় তাঁর। সূত্রের খবর, হার্দিকের চোট নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে চাইছেন না বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যেরা। আগামী সপ্তাহে হার্দিকের চোটের আবার পরীক্ষা করা হবে। আর এক্ষেত্রে জানা যাচ্ছে, প্রত্যাশা মতো উন্নতি না হলে তাঁকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিতে পারেন চিকিৎসকেরা। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পান হার্দিক। ফলো থ্রুতে বল আটকাতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। চিকিৎসার জন্য হার্দিককে পাঠানো হয় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। তারপর থেকে সেখানেই রিহ‍্যাবে আছেন হার্দিক।

আরও পড়ুন:শাহিন নয়, বাবরকেই অধিনায়ক হিসাবে চেয়েছিলেন আফ্রিদি

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...