Saturday, June 20, 2026

মানিকের নয়া কী.র্তিতে হ.তবাক তদন্তকারীরা, তথ্য চুরিতে ৫০ বছর আগের প্রোগ্রামিং ব্যবহার!

Date:

Share post:

প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসতেই বিস্মিত তদন্তকারীরা। এবার তদন্তকারীদের দাবি, চাকরি চুরির নথিতে ‘কোডিং’এর হদিশ পাওয়া গিয়েছে। ডিজিট্যাল ওএমআর-এর নামে রাখা হয়েছে কোডিংয়ের নথি। যাতে যে কোনও সময়েই এডিট করে পাল্টে ফেলা যায় নম্বর। শুধুমাত্র এখানেই থেমে থাকেননি মানিক, জানা গিয়েছে, এটা করতে ৫০ বছর আগের প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে। অন্তত তেমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা।

কী বলছেন তদন্তকারীরা? তারা জানাচ্ছেন, পরিকল্পিতভাবেই ওএমআর-এর স্ক্যান কপি রাখা হয়নি।ডিজিট্যালি ওএমআর শিটগুলোকে সংরক্ষণ করার জন্য ৫০ বছরের পুরনো প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছিল, সেটা হল COBOL। এটি ব্যবসা সংক্রান্ত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়। ৫০ বছর পুরনো সিস্টেম COBOL। এখন বিলুপ্তপ্রায়। আগে এটি মূলত বিজনেস প্রোগ্রামগুলিতে ব্যবহার করা হত। কিন্তু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও অ্যাডভান্স অনেক প্রোগ্রাম বাজারে এসেছে, যেমন JAVA, C++।

সাইবার বিশেষজ্ঞদের মত, COBOL ব্যবহার করার অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন COBOL ব্যবহার করে তথ্য বিকৃত করা যেতে পারে সহজেই। ডিজিট্যালি OMR সংগ্রহে এই প্রোগ্রাম ব্যবহার করা হয়েছিল, যাতে খুব সহজে ওএমআর শিটের ডেটা পরিবর্তন করা যায়। এভাবেই দুর্নীতির ফাঁদ পাতা হয়েছিল বলে তদন্তকারীরা মনে করছেন।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...