Saturday, April 4, 2026

বো.মার আঘা.তে প্রা.ণ গেল আমডাঙার পঞ্চায়েত প্রধানের!

Date:

Share post:

দুষ্কৃতীদের বোমার আঘাতে মারা গেলেন আমডাঙার (Amdanga ) পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডল (Roopchand Mondal)। সূত্রের খবর, এদিন সন্ধ্যাবেলা কামদেবপুর হাটে ছিলেন প্রধান। আচমকা সেই সময় তাঁর কাছে একটা ফোন আসে। এরপর তড়িঘড়ি তিনি রাস্তা পার হতে যান। অভিযোগ, সেই সময় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়েন। তাঁর দুই হাত গুরুতর জখম হয় এবং অবস্থার অবনতি হওয়ায় বারাসত হাসপাতালে (Barasat Hospital) স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

উত্তর ২৪ পরগনার আমডাঙার ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যা থেকেই দফায় দফায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থক এবং স্থানীয়রা। পঞ্চায়েত প্রধানকে দেখতে হাসপাতালে আমডাঙার বিধায়ক। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও বারাসত হাসপাতালে পৌঁছে যান। কে বা কারা কেন আক্রমণ চালালো তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...