Saturday, April 4, 2026

গুঁড়িয়ে দেওয়া হল ইজরায়েল হাম.লার মূল ষড়.যন্ত্রকারী হা.মাস নেতার বাড়ি

Date:

Share post:

ইজরায়েল হামলার মূল ষড়যন্ত্রকারী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর বাড়িতে বোমা হামলা ইজরায়েল সেনার। সেই হামলার ভিডিও প্রকাশ করেছে ইজরায়েল। যেখানে দাবি করা হয়েছে যে বাড়িতে এই হামলা চালানো হচ্ছে সেটি হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইলের বাড়ি।

বৃহস্পতিবারের এই হামলার প্রসঙ্গে আইডিএফের (IDF) তরফে জানানো হয়েছে, গাজায় ইসমাইল হানিয়েহর বাড়ি আক্রমণ করা হয়েছে। ইজরায়েলের দাবি, হানিয়েহর বাড়ি জঙ্গিদের ঘাঁটি হিসাবে ব্যবহার করা হত। এখানে বসেই ছক কষা হয়েছিল কীভাবে ইজরায়েলের সাধারণ মানুষ ও সেনার উপর হামলা চালানো হবে। এখান থেকেই হামাসের শীর্ষনেতাদের সঙ্গে আলোচনার পর জঙ্গিদের নির্দেশ দেওয়া হত।

উল্লেখ্য, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহকে বহু দেশ হামাসের প্রধান হিসাবে গণ্য করে। নয়ের দশকের শেষ থেকে উত্থান শুরু হয় হানিয়েহর। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ‘ডান হাত’ বলে পরিচিত এই জঙ্গি। ২০০৬ সালে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীও নির্বাচিত হয় সে।

বলে রাখা ভালো, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস (Hamas)। প্রাণ হারিয়েছিলেন হাজারের উপর ইজরায়েলি। বিশ্লেষকদের অনেকে মনে করেন, মূলত ইরানের মদতেই এতটা আক্রমণাত্মক হয়েছে এই সুন্নি জেহাদিরা। হামাসের সেনাপ্রধান মহম্মদ দাইফ ও রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ একাধিক বার নাকি তেহরান সফরেও গিয়েছিল। ফলে অন্যান্য হামাস নেতাদের মতো ইজরায়েলের নিশানায় ছিল এই হানিয়েহও।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...