Tuesday, June 23, 2026

ইজরায়েল-হামাস যুদ্ধে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, গণহত্যার নিন্দায় সরব মোদি

Date:

Share post:

ইজরায়েল হামাসের যুদ্ধ চলছে গত ৪১ দিন ধরে। এই যুদ্ধের কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এই ঘটনার নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া সংঘাতের আবহে নিজেদের মধ্যে সমন্বয়ের ডাক দিলেন তিনি।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভয়েস অফ গ্লোবাল সাউথের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও হিংসার বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা। প্যালেস্তাইন জনগণের পাশে থাকার বার্তা শোনা যায় তাঁর মুখ থেকে। তাঁর কথায়, “আমরা সংযত থেকেছি। আমরা আলোচনা এবং কূটনীতির ওপর জোর দিয়েছি। ইজরায়েল এবং হামাসের যুদ্ধের কারণে সাধারণ মানুষের প্রাণহানির আমরা নিন্দা করছি।” শুক্রবার দিল্লিতে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হামাস-ইজরায়েল সংঘর্ষ প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলি নিয়ে তৈরি হয়েছে গ্লোবাল সাউথ গোষ্ঠী। বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের ২২ এবং ২৩ জানুয়ারি ভয়েস অফ গ্লোবাল সাউথ সম্মেলনের আয়োজন করেছিল ভারত। এই সম্মেলনে অংশগ্রহণ করে নিজেদের অভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে ১২৫ টি দেশ।
আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চ থেকে যখন প্রধানমন্ত্রী মোদি শান্তির বার্তা দিচ্ছেন, সেই একই সময় গাজায় হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কংগ্রেসও। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি বিবৃতি জারি করে বলেন, ” হামসের পাল্টা ইজরায়েল তাদের ওপর যে হামলা চালিয়েছে, সেটা গণহত্যা। এমনকী অপরিণত শিশু পর্যন্ত চিকিৎসা পাচ্ছে না। যুদ্ধের সময়ে এটা একেবারেই অপ্রত্যাশিত এবং ভয়ংকর ঘটনা। এই সমস্যার একমাত্র সমাধান হল যুদ্ধ বিরতি।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...