Wednesday, June 24, 2026

রবিবার বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচ ঘিরে বিশেষ পরিকল্পনা, থাকতে পারেন প্রধানমন্ত্রী : সূত্র

Date:

Share post:

আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণ। রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সেই ম‍্যাচকে কেন্দ্র করে সেজে উঠছে আহমেদাবাদের এই স্টেডিয়াম। জানা যাচ্ছে, ম‍্যাচ ঘিরে রয়েছে বিশেষ চমক। সূত্রের খবর, এই ম‍্যাচ দেখতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকতে পারেন ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

 

ফাইনালের দিন থাকছে এয়ার শো। যার মহড়া চলল এদিন। যেই ছবি পোস্ট করেছে আইসিসি। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ রবিবার আকাশে একটি প্রদর্শনী করবে। তারই মহড়া চলল এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচের আগেই হবে সূর্যকিরণের প্রদর্শনী। ১০ মিনিটের একটি প্রদর্শনী হবে। ন’টি বিমান থাকবে রবিবারের প্রদর্শনীতে। এছাড়াও জানা যাচ্ছে, ফাইনালে দিন থাকবে বিভিন্ন বিনোদনমূলক শো। সূত্রের খবর, সঙ্গীত পরিবেশন করতে পারেন দুয়া লিপা, প্রীতম চক্রবর্তী ও আদিত্য গাধবী।

রবিবারের ম‍্যাচ ঘিরে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। সূত্রের খবর, মেগা ফাইনালের জন‍্য বিক্রি হয়ে গিয়েছে সব টিকিট।

আরও পড়ুন:চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে শামি, কিন্তু জানেন কি এই টুর্নামেন্টে খেলাই হতো না তাঁর

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...