Saturday, April 4, 2026

কেরলের নার্সের মৃ.ত্য়ুদণ্ডের সা.জা বহাল ইয়েমেনে! মায়ের ‘ব্লা.ড মানি’ আবেদনের বিষয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

সম্প্রতি ইয়েমেনের সুপ্রিম কোর্ট কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আর্জি খারিজ করে দিয়েছে। এরপর নিমিশার প্রাণ বাঁচানোর জন্য সেখানে যেতে চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তার মা। প্রিয়ার মায়ের ইয়েমেন সফরের সেই আবেদনের বিষয়ে শুক্রবার এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

২০১৭ সাল থেকে ইয়েমেনি এক নাগরিক আবদো মাহদিকে হত্যার দায়ে ইয়েমেনে কারাবন্দি ওই ভারতীয় নার্স। ওই ইয়েমেনি নাগরিককে ঘুমের ওষুধের ইনজেকশন দিয়ে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন প্রিয়া। প্রসঙ্গত, ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিক আবদো মাহদি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করে। সেই পাসপোর্ট উদ্ধারের চেষ্টায় তাকে ঘুমের ওষুধের ইনজেকশন দিয়েছিলেন প্রিয়া। প্রসঙ্গত, ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের কারণে ২০১৭ সাল থেকে ভারতীয় নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রিয়ার মা এ বছরের শুরুতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর মায়ের আবেদন, কেরালার ওই নার্সের পরিবারের ইয়েমেনে গিয়ে মাহদির পরিবারের সঙ্গে ‘ব্লাড মানি’ বা ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করতে চান তিনি।

আরও পড়ুন- অ্যাক্সিস ব্যাঙ্ক, মনপ্পুরমকে লক্ষাধিক টাকার জরি.মানার নির্দেশ! জানুন বিস্তারিত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...