Friday, June 26, 2026

প্র.য়াত ‘নেহরুর বউ’, আজীবন নিজের সমাজ থেকে দূরেই থাকলেন বুধনি

Date:

Share post:

১৯৫৯। ডিভিসির পাঞ্চেত জলাধারের উদ্বোধনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawharlal Nehru) তাঁর গলা থেকে খুলে মালা পরিয়ে দিয়েছিলেন আদিবাসী তরুণী বুধনি মেঝানকে। সেই থেকেই তাঁর জীবনটা গিয়েছিল একেবারে বদলে। আদিবাসী সমাজ থেকে বিতাড়িত হন তিনি। দীর্ঘ বার্ধক্য জনিত অসুস্থতার পর শুক্রবার নিজের আবাসনে মৃত্যু হল বুধনির।

বুধনি মেঝান। এলাকায় পরিচিত ছিলেন জওহরলাল নেহরুর (Jawharlal Nehru) ‘স্ত্রী’ হিসাবে। কারণ? ১৯৫৯ সালের ৬ ডিসেম্বর। DVC-র পাঞ্চেত জলাধারের উদ্বোধনে আসানসোলে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু। আদিবাসীদের প্রতিনিধি হিসেবে ছিলেন বুধনি। তাঁর হাত ধরেই থেকে পাঞ্চেত জলাধারের উদ্বোধন করেছিলেন জওহরলাল। অনুষ্ঠানে তাঁকে পরানো মালা উল্টে বুধনিকে পরিয়ে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। নেহরু সে দিন ড্যাম উদ্বোধন করে বলেছিলেন, এই বাঁধই হল ‘টেম্পল অব ডেভলপিং ইন্ডিয়া’।

কিন্তু এই ঐতিহাসিক ঘটনা মুহূর্তে বদলে দেয় তরুণী বুধনির জীবন। পরপুরুষের সঙ্গে মালাবদলের ‘অপরাধে’ আদিবাসী সমাজ থেকে তাঁকে বিতাড়িত করা হয়। কারণ, আদিবাসী সমাজের নিয়ম অনুযায়ী, পরপুরুষের গলায় মালা দেওয়া মানেই বিয়ে। কিন্তু নেহরু আদিবাসী নন। তাই সমাজ থেকে বিতাড়ণ। ‘নেহরুর বউ’ বলে কটাক্ষের জেরে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হন তিনি।

এই ঘটনার কিছু দিনের মধ্যেই বুধনির চাকরি চলে যায়। হারিয়ে যান তিনি। ১৯৮৫ সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে দেখা করার সুযোগ পান বুধনি। আবার তাঁর চাকরি ফিরিয়ে দেয় ডিভিসি। কর্মজীবন শেষ করে অবসর নেন তিনি।

আরও পড়ুন: Uttarkashi: টানেলে ধ.স বিপ.র্যয়ের সপ্তম দিন, এখনও আ.টকে ৪০ শ্রমিক!

তবে ডিভিসির আবাসনেই থাকতেন বুধনি। কিন্তু কোনদিনই আর নিজের সমাজ বা গ্রামে ফিরে যেতে পারেননি তিনি। দীর্ঘরোগ ভোগের পর শুক্রবার রাতে মৃত্যু হল বুধনি মেঝানের। শনি তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয় পাঞ্চেত শ্মশানে। তার আগে ডিভিসি ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে সম্মান জানানো হয়। বুধনির মৃত্যুতে শেষ হল এক ঐতিহাসিক ঘটনার অধ্যায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...