Friday, June 26, 2026

এটাই ডবল ইঞ্জিন সরকার! আর্থ-সামাজিক পরিসংখ্যানে দেশে নীচের সারিতে মধ্যপ্রদেশ, দেখাল তৃণমূল

Date:

Share post:

শুক্রবার মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। তারপরেই বোমা ফাটালো তৃণমূল। নিজেদের এক্স হ্যান্ডেলে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ডবল ইঞ্জিন সরকারের অবনতির রিপোর্ট তুলে ধরা হয়। আর সেখানেই দেখা যাচ্ছে, গত ন’বছরে দেশের মধ্যে ক্রমশ সবদিক থেকেই নীচের সারিতে নেমে গিয়েছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh)।

আর্থ-সামাজিক ভিত্তিতে করা সমীক্ষার রিপোর্ট প্রতিবেদন আকার প্রকাশ করা হয়েছে ‘দ্য হিন্দু’তে। সেই প্রতিবেদন তুলে ধরেই বিজেপিকে তুলোধনা করেছে বাংলার শাসকদল। লেখা হয়েছে,
“মনে হচ্ছে বিজেপির ‘ডাবল ইঞ্জিন কি সরকার’ নেতিবাচক ফল দিচ্ছে! গত ২০ বছরের মধ্যে ১৮ বছর মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি। তার মধ্যে মোদি সরকার ন বছরেরও বেশি সময়ে কেন্দ্রে রাজত্ব করেছে। তবুও, রাজ্যটি আজ বেশিরভাগ আর্থ-সামাজিক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু এনএসডিপি এবং শিল্প প্রবৃদ্ধি সবই তলানিতে। প্রতিশ্রুতি ভঙ্গ এবং স্বপ্ন পূরণ না করাই মধ্যপ্রদেশে বিজেপির ধারাবাহিকতা!”

যেকোনো রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ডবল ইঞ্জিন সরকারের ঢাক পেটান। একটা অদ্ভুত স্বপ্ন দেখানো হয়, যে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার থাকলে সেই রাজ্যে প্রবল উন্নয়ন হবে। অথচ বাস্তবে চিত্রটা একেবারেই উল্টো। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ হোক অথবা অসম, ত্রিপুরা বা মধ্যপ্রদেশ- উন্নয়নের নিরিখে দেশের অন্যান্য রাজ্য থেকে অনেক পিছিয়ে রয়েছে। ওই রাজ্যগুলি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) বারবারই চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি নেতৃত্বকে। তিনি বলেন, উন্নয়নের রিপোর্ট কার্ডের ভিত্তিতে আলোচনায় বসুন। দেখিয়ে দেব পশ্চিমবঙ্গের উন্নয়ন কতটা হয়েছে, আর কেন্দ্রের বিজেপি সরকার কী উন্নয়ন করেছেন। যদিও সেই সাহস দেখাতে পারেননি বিজেপির কোনা নেতাই। এবার পরিসংখ্যানেই দেখা যাচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের আর্থ-সামাজিক অবস্থা তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে এখন এবারের মধ্যপ্রদেশবাসীর রায় কোন দিকে যায় সেটাই দেখার।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...