Wednesday, June 24, 2026

শো.কাহ.ত বলিউড, প্রয়া.ত যশ-পত্নী পামেলা! রানির বাড়িতে শাহরুখ-অমিতাভ

Date:

Share post:

বিগত ১৫ দিন ধরে হাসপাতালে অক্লান্ত লড়াই শেষে বিদায় নিলেন পামেলা চোপড়া (Pamela Chopra)।শুধুমাত্র কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী হিসাবেই নয়, ছবির চিত্রনাট্য লেখা থেকে শুরু করে গান গাওয়া এবং প্রযোজনায় নিজের অস্তিত্ব রেখে গেলেন তিনি। শোকাহত বলিউড (Bollywood)। বৃহস্পতিবার মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে (Leelavati Hospital) তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৪ বছর। পামেলার প্রয়াণে “দ্বিতীয়বার মাতৃহারা হলাম” ,বলছেন শাহরুখ (Shahrukh Khan)। শোকে বিহ্বল অমিতাভ (Amitabh Bachchan)।

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ছিলেন তিনি। স্বামী যশ চোপড়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।অমিতাভ অভিনীত ‘কভি কভি’ ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন তিনি। ‘দিল তো পাগল হ্যায়’ ছবির চিত্রনাট্যকার হিসাবেও কাজ করেছেন পামেলা চোপড়া। ‘চাঁদনি’, ‘DDLJ ‘, ‘মুঝসে সাধি করোগি’-সহ আরও একাধিক ছবিতে গান গেয়েছেন। তাঁর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না বলিউডের প্রবীণ থেকে নবীন কোনও প্রজন্মই। বৃহস্পতিবার সকালে দুঃসংবাদ পাওয়ার পরই অমিতাভ শুটিং ছেড়ে হাজির হয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার বাড়িতে। পামেলার (Pamela Chopra) আকস্মিক মৃত্যুসংবাদে এক সমুদ্র শূন্যতা গ্রাস করেছে বর্ষীয়ান অভিনেতাকেও। অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে আদিত্য চোপড়া ও রানি মুখোপাধ্যায়ের বাড়িতে আসতে দেখা যায় অমিতাভকে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন তিনি। হাজির ছিলেন শাহরুখ খানও। প্রয়াত পামেলা চোপড়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ছবির প্রিমিয়ার বাতিল করলেন সলমন খান (Salman Khan)।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...