Sunday, June 7, 2026

শহরে বায়ুদূ.ষণের মাত্রা কমাতে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ! একগুচ্ছ নির্দেশ মেয়রের   

Date:

Share post:

শহরে কোনওমতেই বাড়তে দেওয়া যাবে না বায়ুদূষণ (Air Pollution)। ফের স্পষ্ট নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim)। দিল্লিতে বায়ুদূষণের মাত্রা সমস্ত সীমা ছাড়িয়েছে। রীতিমতো দম বন্ধ হওয়ার জোগাড় দিল্লিবাসীর। আর সেই পরিস্থিতি মাথায় রেখেই তৎপর মেয়র। ফিরহাদ সাফ জানিয়েছেন, শহরের কিছু জায়গায় বায়ুদূষণের পরিমাণ বেশি। যেমন, চিংড়িঘাটা বা ক্যাথি়ড্রাল রোড। এই সব জায়গার বাতাসের গুণগত মান বেশ খারাপ। সেখানে দূষণ কমাতে মিস্ট ক্যানন চালানো হবে। সঙ্গে চালানো হবে স্প্রিঙ্কলারও।

এদিকে কলকাতার বায়ুদূষণের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। শনিবার কলকাতা পুরসভা আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পরিবেশ দূষণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উদ্বেগ প্রকাশ করেন মেয়র। তিনি কলকাতার বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশ দেন। ফিরহাদ বলেন,  মাসখানেক আগে পুরসভার একটি কমিটি মিস্ট ক্যানন চালানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরে অবশ্য সেই নির্দেশ তুলে নেওয়া হয়। কিন্তু এখনও সেই মিস্ট ক্যানন চালানোর কাজ শুরু হয়নি। এই খবর কানে আসতেই মেয়র নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব শহরে মিস্ট ক্যানন চালাতে হবে। তবে মিস্ট ক্যানন চালানোর ক্ষেত্রে বেশ কিছু পরিকাঠামোগত সমস্যাও রয়েছে।

উল্লেখ্য, শহরের দূষণ কমাতে মিস্ট ক্যানন ও স্প্রিঙ্কলার চালাতে যে পরিমাণ এলপিজির প্রয়োজন হয়, তা পর্যাপ্ত পরিমাণে মজুত নেই কলকাতা পুরসভার হাতে। সেকারণেই পুর আধিকারিকদের মেয়র নির্দেশ দিয়েছেন, বেঙ্গল গ্যাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই সমস্যা মিটিয়ে শীতের মরসুমে শহরের বায়ুদূষণ রোধের কাজ শুরু করতে। দ্রুত এই কাজ শুরু হলে বায়ুদূষণের হাত থেকে বাঁচবেন শহরবাসী।

 

 

 

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...