Wednesday, April 8, 2026

হা.মাসের ৫০ জি.ম্মিকে মুক্তি দেওয়ার চুক্তিতে আদৌ রাজি হবে ই.জরায়েল?

Date:

Share post:

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ইজরায়েলের সাথে যুদ্ধে তিন দিনের বিরতির বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার এক চুক্তিতে রাজি হয়েছে। হামাস-ইজরায়েলের চুক্তিতে মধ্যস্থতাকারী কাতার ।

গত ৭ অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে দুই শতাধিক মানুষকে হত্যা, ইজরায়েলের বিভিন্ন অঞ্চলে হামলা এবং ২০০-র বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে হামাস। চুক্তিটি অনুযায়ী এক সাথে সর্বোচ্চসংখ্যক জিম্মি মুক্তির ঘটনা ঘটবে।

কাতার সূত্রে জানা গিয়েছে , হামাস এই চুক্তির সাধারণ রূপরেখায় সম্মত হয়েছে। তবে ইজরায়েল এখনও রাজি হয়নি। আর এই চুক্তির বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করছেন।
চুক্তির কিছু অংশ নিয়ে আলোচনা চালু থাকায় ইজরায়েলের কারাগার থেকে কতসংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হতে পারে সেই বিষয়ে কিছু জানা যায়নি। গত কয়েক সপ্তাহে কাতার-নেতৃত্বাধীন হামাস-ইজরায়েলের যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। কিন্তু আলোচনা এখন তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ বেসামরিক জিম্মির মুক্তিকে কেন্দ্র করেই এগোচ্ছে।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...