Saturday, April 4, 2026

বিদেশি পণব.ন্দিদের হাসপাতালে ঢুকিয়েছিল হামা.স, ভিডিও প্রকাশ্যে আনল ইজরায়েল

Date:

Share post:

৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর বিদেশি পণবন্দিদের ধরে নিয়ে এসে গাজার হাসপাতাল ঢুকিয়েছিল হামাস। রবিবার সেই সব ভিডিও প্রকাশ্যে আনা হলো ইজরায়েলের তরফে। সেনার তরফে দাবি করা হয়েছে গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।

ইজরায়েল সেনার তরফে আল শিফা হাসপাতালের যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুই পণবন্দিকে। এই দুজন নেপাল ও থাইল্যান্ডের বাসিন্দা। ইজরায়েল থেকে এদের বন্দি করে গাজার হাসপাতালে আটকে রাখা হয়েছিল হামাসের তরফে। যদিও ওই বিদেশী নাগরিকেরা এখন কোথায় তা জানা যায়নি। ইজরায়েলি সেনার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, চার জন মিলে ধরে ধাক্কা দিতে দিতে এক ব্যক্তিকে হাসপাতালের ভিতরে নিয়ে যাচ্ছেন। তাঁদের প্রত্যেকের কাছেই রয়েছে আগ্নেয়াস্ত্র। ওই ব্যক্তির পরনে হাফ প্যান্ট। ঘরোয়া পোশাকেই তাঁকে তুলে আনা হয়েছে। এ ছাড়া, আর এক জনকে গুরুতর জখম অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

ইতিমধ্যেই গাজার আল শিফা হাসপাতালে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার দাবি, ওই হাসপাতালকেই ঢাল বানিয়েছে হামাস। সেখানে তাদের ঘাঁটি রয়েছে। প্যালেস্টিনীয় সশস্ত্র সংগঠনের সদস্যেরা হাসপাতালের নীচে সুড়ঙ্গও খুঁড়েছেন বলে দাবি ইজরায়েলের। উত্তর গাজার পর দক্ষিণ গাজাতে লাগাতার হামলা শুরু হয়েছে। গাজায় সেনা হামলায় গত দেড় মাসে ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে পাঁচ হাজার শিশু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...