Tuesday, April 14, 2026

হাওড়ার জুটমিলে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড, লক্ষ লক্ষ টাকার পাট পু.ড়ে ছা.ই

Date:

Share post:

হাওড়ায় (Howrah) ফের অগ্নিকাণ্ড। সোমবার ভোররাতে ফোরশোর রোডের একটি জুটমিলে (Jute Mill) আগুন (Fire) লেগে যায়। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনের ঘটনায় লক্ষ লক্ষ টাকার পাট পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সময়।মতো দমকল বাহিনী চলে আসায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ড তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দমকলের কর্তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।

জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ ফোরশোর রোডের জয়শ্রী জুটমিলে আগুন লাগে। জুটমিলে প্রায় ২০ কুইন্টাল পাট মজুত ছিল। যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পান আগুনের লেলিহান শিখা। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ছুটে আসে বাহিনী। ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টা পর্যন্ত সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আসতে।

 

 

 

 

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...