Tuesday, June 23, 2026

দলুয়াখাকির একাধিক বাড়িতে ভা.ঙচুর-অ.গ্নিসংযোগের জের! পুলিশি তৎপরতায় জা.লে ৩ অ.ভিযুক্ত

Date:

Share post:

জয়নগরের (Jaynagar) দলুয়াখাকির একাধিক বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের (Fire) ঘটনার ৭ দিন পর পুলিশের জালে তিন অভিযুক্ত। রবিবার রাতে তিন জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ধৃতদের নাম নজরুল মণ্ডল, আকবর ঢালি এবং আমানুল্লাহ জমাদার। এরা প্রত্যেকেই দলুয়াখাকির বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাট-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে।

গত সোমবার বামনগাছির পঞ্চায়েতের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে দলুয়াখাকি গ্রাম। অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা কমপক্ষে ২০-২৫ টি বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালায় বলে অভিযোগ। তবে শুধু এখানেই শেষ নয়, পরিবারের মহিলাদেরও বেধড়ক মারধরের অভিযোগ সামনে এসেছে। এরপর তৃণমূল নেতা সইফুদ্দিনকে খুনের মামলার পাশপাশি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় আলাদা মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই এবার ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।

গত সোমবার বাড়ির অদূরেই মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন জয়নগর থানার বামনগাছি এলাকার তৃণমূল নেতা সইফুদ্দিন। মসজিদের সিঁড়িতে পা রাখতেই তাঁকে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত দেহ নিয়ে হাসপাতালে গেলেও বাঁচানো যায়নি সইফুদ্দিনকে। আর তারপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এদিন ঘটনার পর সইফুদ্দিনকে গুলি করে পালানোর সময় দু’জন ধরা পড়ে যায় স্থানীয়দের হাতে। অভিযোগ, সাহাবুদ্দিন নামে তাঁদের এক জনকে পিটিয়ে খুন করা হয়েছে। অন্যজন, শাহরুল শেখকে জখম অবস্থায় উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় আনিসুর লস্কর এবং কামালউদ্দিন ঢালি নামে আরও দুই অভিযুক্তকে।

 

 

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...