Tuesday, March 31, 2026

৯ দিন ধরে আটকে সুড়ঙ্গে: উত্তরকাশীর ঘটনায় মুখ্যমন্ত্রী ধামিকে ফোন মোদির

Date:

Share post:

৯ দিন ধরে উত্তরাখণ্ডের উত্তরকাশির সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সময় যত গড়াচ্ছে উদ্বেগ তত বাড়ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হলেও পদে পদে বাধার মুখে পড়ছে সে কাজ। আটকে থাকা শ্রমিকরা এখনো পর্যন্ত সুস্থ থাকলেও দ্রুত উদ্ধার না হলে পরিস্থিতি যে কোনও সময় খারাপের দিকে যাবে। ইতিমধ্যেই দুর্ঘটনস্থল ঘুরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে গোটা পরিস্থিতি সম্পর্কে বিশদে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরকাশীর সুড়ঙ্গের বর্তমান পরিস্থিতি কী, উদ্ধারকাজ কীভাবে চালানো হচ্ছে, কত দ্রুত উদ্ধার করে আনা সম্ভব আটকে থাকা শ্রমিকদের, খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বুঝিয়েছেন, টানেলে আটকে থাকা শ্রমিকদের মনোবল বাড়িয়ে রাখা জরুরি। তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সমন্বয়ে দ্রুত উদ্ধার করা হবে ওই শ্রমিকদের।

এদিকে শ্রমিকদের ভেতরে সুস্থ রাখতে যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে। এতদিন শুকনো খাবার খেয়ে দিন কাটালো এবার শ্রমিকদের পৌঁছে দেওয়া হচ্ছে ভাত রুটি তরকারির মত খাবার। শ্রমিকরা যাতে অবসাদে না পড়েন তার জন্য অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেটও দেওয়া হচ্ছে। এতদিন যে পাইপের মাধ্যমে শুকনো খাবার পৌঁছানো হতো সে তুলনায় চওড়া গহ্বরের একটি পাইপ নিয়ে যাওয়া হচ্ছে খসে পড়া পাথরের মধ্য দিয়ে। প্রায় ৬০ মিটার ধ্বংসস্তূপের ভিতর সেই পাইপ ৪২ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

রবিবার দুর্ঘটনার স্থল পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি জানিয়েছেন, অত্যাধুনিক ড্রিলিং মেশিনে উদ্ধার কাজে গতি বাড়বে সব ঠিক থাকলে আগামী দুদিনের মধ্যে শ্রমিকরা এই নরক থেকে মুক্তি পাবেন। তাদের জীবন বাঁচানোই আমাদের অগ্রাধিকার। রোবোটিকস প্রযুক্তি আনা হচ্ছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল টানেলের গভীরতা স্ক্যান করার জন্য স্যাটেলাইটের ছবি তোলার চেষ্টা করছে।

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...