Saturday, June 20, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি-র সব মা.মলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল।এবার সেই নির্দেশ মেনে এসএসসি-র সব মামলা আপাতত ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মামলাগুলিকে শুনানি আর তার এজলাসে হবে না।হাই কোর্টের প্রধান বিচারপতি ওই মামলাগুলি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের মামলা তিনি না শুনলেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি তাঁর এজলাসে হবে। আগামী ২৯ নভেম্বর প্রাথমিক মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই মামলা গুলিকে তালিকা থেকে সরানো হল। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা ফেরত পাঠিয়েছিল কলকাতা হাই কোর্টে। এর মধ্যে একটি মামলা রুজু হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে। এ ছাড়াও স্কুল সার্ভিস কমিশনের একাদশ এবং দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষায় অনিয়মের পাশাপাশি ওএমআর শিট প্রকাশ-সহ নানা বিষয় নিয়ে মামলা করা হয়েছিল।সুপ্রিম কোর্ট ওই সমস্ত মামলা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে ফেরত পাঠান।

সেই নির্দেশ অনুযায়ী কলকাতা  হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শুক্রবারই জানিয়ে দেয়, এসএসসি নিয়োগ মামলা শুনবেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির নতুন ডিভিশন বেঞ্চ। তার ঠিক তিন দিন পরেই আজ মামলাগুলির শুনানি হওয়ার কথা চিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সোমবার বিচারপতি এজলাসে বসার পরই বিষয়টি উল্লেখ করেন আইনজীবীরা। এর পরেই এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা নিজের তালিকা থেকে বাইরে বের করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...