Friday, May 8, 2026

PHD-তে ভর্তি থেকে নিয়োগের তালিকা স্থগিত! ফের প্রশ্নের মুখে যাদবপুরের অস্থায়ী উপাচার্যের ভূমিকা

Date:

Share post:

পিএইচডিতে (PHD) ভর্তির ক্ষেত্রে মানা হয়নি কোনও নিয়ম। সেকারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) তালিকা প্রকাশের (Candidate List) পরও থমকে গেছে ভর্তি প্রক্রিয়া। এমনই অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Shaw)। তবে এই প্রথম নয়, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর একের পর পর এক বিতর্কিত কাজ করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবারও তার অন্যথা হল না। তবে বুদ্ধদেবের দাবি, এই নিয়ে কর্মসমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তা নিয়েও জটিলতা দেখা দিয়েছে কারণ কর্মসমিতির বৈঠক নিয়ে আগেভাগেই নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। আর সেই কারণেই পিএইচডি-তে ভর্তি থেকে নিয়োগের তালিকা স্থগিত রাখা হয়েছে।

ইউজিসির নিয়ম অনুযায়ী, পিএইচডি কোর্সে ভর্তির তালিকা প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএইচডি অ্যাডমিশন কমিটি। ইউজিসির নিয়ম, এক জন অধ্যাপকের অধীনে ৮ জনের বেশি গবেষণা করতে পারবেন না। কিন্তু গত কয়েক বছরে যাদবপুরের ক্ষেত্রে দেখা গিয়েছে, গবেষকের সংখ্যা বেশি হলেও সুপার নিউমেরিক পোস্টে তাঁদের নিয়ে নেওয়া হত। এরই মধ্যে কিছু দিন আগে উপাচার্য বুদ্ধদেব সাউ অ্যাডমিশন কমিটির মিটিংয়ে যোগ দেন। তিনি কমিটির বিপরীত সিদ্ধান্তের কথা বলেন। তারপরও অ্যাডমিশন কমিটি পিএইচডিতে ভর্তির তালিকাকে অনুমোদন করে। বিজ্ঞপ্তি প্রকাশ করে গবেষকদের নামের তালিকা বের করা হয়। তবে এই নিয়ে আন্দোলনে নামার কর্মসূচি রয়েছে অধ্যাপকদের।

অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, অ্যাডমিশন প্রক্রিয়ায় দেরি হয়ে গিয়েছে। জুন মাস থেকে হওয়ার কথা ছিল। এখন বেনিয়ম দেখা যাচ্ছে। ইউজিসি গাইডলাইন মানা হয়নি। কমিটিতে যাঁরা ছিলেন, আমি ভেবেছিলাম, সবাই নিয়ম মেনে কাজ করবেন। কিন্তু তাঁরা একদম তা করেননি। সুপার নিউমেরিক করতে গিয়ে ছাত্রদের ভর্তিই প্রশ্নের মুখে। এমন চলতে থাকলে ছাত্রদের ভর্তির অনুমোদনই বাতিল হয়ে যাবে।

 

 

 

 

Related articles

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...