Thursday, June 25, 2026

৩ বছর ধরে কী করছিলেন? তামিলনাড়ুর রাজ্যপালকে ক.ড়া তি.রস্কার সুপ্রিম কোর্টের

Date:

Share post:

তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে কড়া তিরস্কার সুপ্রিম কোর্টের। বিধানসভায় গৃহীত বিলে রাজ্যপাল অনুমোদন দিতে দেরি করায় তামিলনাড়ু সরকার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার শুনানির সময় শীর্ষ আদালত প্রশ্ন তোলে, তিন বছর ধরে কী করছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল?

তামিলনাড়ু সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগি আদালতকে জানান, কোনও কারণ না দেখিয়ে গত সপ্তাহে রাজ্যপাল ১০টি বিল রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। তিনি জানান, রাজ্যপাল বলেছেন, আমি সম্মতি দিচ্ছি না। এর মাধ্যমে রাজ্যপাল সংবিধানের প্রতিটি শব্দ লঙ্ঘন করেছেন। তামিলনাড়ু বিধানসভা শনিবার একটি বিশেষ অধিবেশনে বসে সমস্ত বিল পুনরায় পাশ করিয়ে আবার রাজ্যপালের কাছে প্রেরণ করেছে। তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ প্রশ্ন করে, এই বিলগুলি ২০২০ সাল থেকে বিচারাধীন ছিল। রাজ্যপাল তিন বছর ধরে কী করছিলেন? এতদিন জানাননি কেন? রোহাতগি বলেন, প্রতিবার, আমরা (নির্বাচিত রাজ্য সরকার) সুপ্রিম কোর্টে আসতে পারি না।

রাজ্য সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, বিধানসভা দশটি বিল পুনরায় পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। গত অক্টোবর মাসে পাঁচটি বিল পাঠানো হয়েছিল। সুতরাং পনেরোটি বিল রাজ্যপালের কাছে রয়েছে। যদি অক্টোবরের পাঁচটি বিলের কথা আমরা এখন বাদ দিই তবে দশটি বিল মুলতুবি রয়েছে। বিলগুলি পুনরায় পাশ করার পরে (এমনকী ভুল বিল পাশ হলেও… আইনসভার তা করার অধিকার রয়েছে) রাজ্যপালের এই বিল আটকে রাখার কোনও অধিকার নেই। শীর্ষ আদালত সোমবার সর্বশেষ পরিস্থিতি শুনে বলেছে, বিধানসভা আবার বিলগুলি পাশ করে গভর্নরের কাছে প্রেরণ করেছে। রাজ্যপাল এরপর কী করেন, আমরা তা দেখব। শুনানি ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বিরক্তির সঙ্গে বলে, গত তিন বছর থেকে রাজ্যপাল কী করছিলেন? কেন এই মামলাগুলি সুপ্রিম কোর্টে আসবে?

আরও পড়ুন- ফের শিরোনামে যোগীরাজ্য! এবার ক.বর থেকে শিশুর দে.হ তুলে যৌ.ন হে.নস্থার অ.ভিযোগ 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...