Sunday, June 28, 2026

ফাইনাল ম‍্যাচের পর ম‍্যাক্সওয়েলকে বিশেষ উপহার কোহলির, ভাইরাল ছবি

Date:

Share post:

গ্লেন ম‍্যাক্সওয়েলকে জার্সি উপহার দিলেন বিরাট কোহলি। গতকাল ছিল ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচ। সেই ম‍্যাচে ভারতকে ৬ উইকেট হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম‍্যাচের পর গ্লেন ম‍্যাক্সওয়েলকে নিজের জার্সি উপহার দেন বিরাট। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আন্তর্জাতিক ম্যাচে তাঁরা একে অপরের প্রতিপক্ষ হলেও আইপিএলে তাঁরা সতীর্থ। কোহলি এবং ম্যাক্সওয়েল দু’জনেই খেলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। রবিবার ফাইনালের পর বন্ধুকে অভিনন্দন জানাতে ভোলেননি কোহলি। সেই সময় ম্যাক্সওয়েলকে নিজের একটি জার্সি উপহার দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এবারের বিশ্বকাপ ফাইনালের স্মারক হিসাবেই কোহলি এই উপহার দিয়েছেন। কোহলির জার্সি পেয়ে উচ্ছ্বসিত অজি ক্রিকেটার। ওপরদিকে বন্ধুকে সমবেদনা জানাতে ভোলেননি ম্যাক্সওয়েলও।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

গতকাল বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করে ২৪০ রান করে টিম ইন্ডিয়া। ব‍্যর্থ ছিল ভারতের ব‍্যাটিং লাইন। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:ঘোষণা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল, দলে ভারতের ছয়, নেতা রোহিত

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...