Tuesday, June 23, 2026

দুয়ারে শীত! রাজ্যে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

সোমবার কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকায় সকাল থেকেই পরিষ্কার আকাশ (Clear Sky)। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৬ থেকে সাড়ে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন চারেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিকে মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টিপাত হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর। সোমবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা আগামী দিন চারেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।

 

 

 

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...