Sunday, March 22, 2026

বাংলায় বিনিয়োগে আগ্রহী রাশিয়ার! পুতিনের দেশ থেকে প্রতিনিধি দল রাজ্যে

Date:

Share post:

শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। মঙ্গলবার নিউটাউনের (Newtown) বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাণিজ্য সম্মেলনের প্রাথমিক লক্ষ্য, রাজ্যের জন্য বিনিয়োগ। এই সম্মেলনের মাধ্যমে রাজ্যে ‘লক্ষ্মী’ টানতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, বাংলায় বিনিয়োগে উদ্যোগী রাশিয়া। রাজ্যে অন্তত ৮টি ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী ভ্লাদিমির পুতিনের দেশ। সম্মেলনের শুরু থেকেই ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভের নেতৃত্বে রাশিয়ার প্রতিনিধি দল উপস্থিত রয়েছে বলেই অসমর্থিত সূত্রের খবর।

রাশিয়ার প্রতিনিধি দল বাংলায় যে ৮টি ক্ষেত্রে বিনিয়োগের জন্য আগ্রহী, তা হল – খনি, বিদ্যুৎ, ভারী শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রতিরক্ষা, উদ্ভাবন, স্টার্ট আপ ও ফিনটেক। ঢেউচা -পাঁচামী ছাড়াও বাংলায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে প্রস্তাব দিতে পারে রুশ প্রতিনিধি দল। একটি ১০০০ মেগা ওয়াটের তাপবিদ্যুৎ এবং ৪টি ৫০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্লেন্দ্র গড়ার প্রস্তাব তাঁরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তুলে ধরতে পারেন।

 

 

 

 

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...