Thursday, June 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) গ্লেন ম‍্যাক্সওয়েলকে জার্সি উপহার দিলেন বিরাট কোহলি। ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচে ভারতকে ৬ উইকেট হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম‍্যাচের পর গ্লেন ম‍্যাক্সওয়েলকে নিজের জার্সি উপহার দেন বিরাট। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

২) সোমবার বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল ঘোষণা করে আইসিসি। যেই তালিকায় ছ’জন ভারতীয় ক্রিকেটার। যারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। দলের নেতাও রোহিত শর্মা। তবে এই দলে নেই ফাইনালে ম্যাচের সেরা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড।

৩) বিশ্বকাপে হারের পর চোখে জল নিয়েই মাঠ ছাড়েন রোহিত শর্মা-বিরাট কোহলি-মহম্মদ সিরাজ। এমন হতাশাজনক পরিস্থিতিতে দলকে উজ্জীবিত করতে ভারতীয় দলের ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেই ছবি পোস্ট করেছেন ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

৪) বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ভারতীয় দর্শকদের সামনে জয় ছিনিয়ে নিয়ে উচ্ছ্বসিত অজি অধিনায়ক। কামিন্সের কথায় ক্রিকেটে ভারতীয় সমর্থকদের উন্মাদনা বাকি দেশের থেকে অনেকটাই আলাদা। দর্শকদের কিছুক্ষণের জন্য চুপ রাখতে পেরে খুশি ক‍ামিন্স।

৫) মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে খেলতে নামছে ইগর স্টিম‍্যাচের দল। ঘরের মাঠে সমর্থকদের সামনে সেরা ফুটবল উপহার দিতে চান সুনীল ছেত্রী, মনবীর সিংরা। ফিফা ক্রমতালিকায় কুইরোজের কাতার ৬১ নম্বরে। ভারত সেখানে ১০২। তবে কোচ ইগর স্টিমাচ র‍্যাঙ্কিংকে গুরুত্ব দিচ্ছেন না।

আরও পড়ুন:ফাইনাল ম‍্যাচের পর ম‍্যাক্সওয়েলকে বিশেষ উপহার কোহলির, ভাইরাল ছবি

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...