Thursday, June 25, 2026

জাতীয় সড়কে খু.ন স্বর্ণ ব্যবসায়ী! নগদ-সোনা নিয়ে পালালো দুষ্কৃ.তীরা

Date:

Share post:

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য (Criminal Activity)। কাজ থেকে বাড়ি ফেরার পথে ছ নম্বর জাতীয় সড়কে খুন হলেন এক স্বর্ণ ব্যবসায়ী(Gold Trader)। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সমীর পড়িয়া (Samir Paria) নামে ৩৭ বছর বয়সী ওই ব্যবসায়ী। সোনা ভর্তি ব্যাগ এবং নগদ কিছু টাকা সঙ্গে ছিল। আচমকাই কোলাঘাট থানার (Kolaghat Police Station) দেউলবাড় এলাকায় সবিতা রাইস মিলের কাছে একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর। পাঁশকুড়া থানা এলাকার উত্তর জিয়াদা গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

 

ব্যবসায়ী খুনের কথা জানাজানি হতেই রাতে জাতীয় সড়ক (NH 6) অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যায় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পেট্রোলিং ভ্যানগুলিকে ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়। জেলার পদস্থ আধিকারিকদের পাশাপাশি তমলুকের এসডিপিও শাকিব আহমেদ (Shalib Ahmed) নিজেও ঘটনাস্থলে যান। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...