Saturday, June 20, 2026

প্র.য়াত ‘গরিবের ডাক্তার’, শংকর নেত্রালয়ের প্রতিষ্ঠাতার মৃ.ত্যুতে শো.কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গরিব মানুষের চোখের সুচিকিৎসার জন্য শংকর নেত্রালয় খুলেছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এস এস বদ্রীনাথ (Doctor SS Badrinath)। তাঁর প্রতিষ্ঠানে চিকিৎসা করিয়ে অনেক মানুষ নতুন আলো দেখেছেন। দীর্ঘদিন রোগভোগের পর মঙ্গলবার জীবনযুদ্ধ শেষ হল সেই বিশিষ্ট চিকিৎসকের। মঙ্গলবার ভোরে চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথের জন্ম চেন্নাইয়ে। মেধাবী বদ্রিনাথ ছোটবেলাতেই মা-বাবাকে হারান। বাবার বীমার টাকাতেই পড়াশোনা করেন। ১৯৫৭ সাল থেকে ১৯৬২ পর্যন্ত মাদ্রাজ মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়েন। এরপর আমেরিকায় পাড়ি দেন। গ্রাসল্যান্ডস হসপিটাল এবং ব্রুকলিন আই অ্যান্ড ইয়ার ইনফরমারি থেকে স্নাতকোত্তর পাশ। দেশে ফিরে দরিদ্র্যদের কথা ভেবে ১৯৭৮ সালে শংকর নেত্রালয়ের প্রতিষ্ঠা করেন।

সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে ।মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “চক্ষুবিদ্যার ক্ষেত্রে অগ্রগামী এবং বিখ্যাত শংকর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ এস এস বদ্রীনাথ প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ডাঃ বদ্রীনাথের মৃত্যু ভারতের চিকিৎসা ক্ষেত্রে গভীর ক্ষতি। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে তিনি বিশাল অবদান রেখেছেন তার জন্য একটি বড় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, প্রশংসক এবং উত্তরসূরীদের প্রতি আমার সমবেদনা রইল।”

 

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...